সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ভালো নেই সমাজ সেবক মাওলানা গাজী ইয়াকুব, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা গাজী ইয়াকুব অসুস্থ। অপারেশনের প্রায় একমাস পার হয়ে গেলেও তিনি তার কণ্ঠস্বর ফিরে পাচ্ছেন না। কথা বলছেন ইশারায়। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা যায়, গত ১৬ জুন হিন্দুস্তানের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মেরুদণ্ডের অপারেশন হয়। অপারেশনের কিছুদিন পর তিনি দেশে ফিরে আসেন। চিকিৎসকের দেয়া রুটিন অনুযায়ী চলতে থাকেন। কিন্তু এখন পর্যন্ত শত চেষ্টা করেও কন্ঠস্বর ফিরে পাচ্ছেন না বলে জানান মাওলানা গাজী ইয়াকুব।

সামাজিক যোাগযোগ মাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিন জানান, ‘অপারেশন শেষে শত চেষ্টা করেও কন্ঠস্বর ফিরে পাচ্ছি না। মানুষ যখন কথা বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি আর আফসোস করি।’

প্রসঙ্গত, মাওলানা গাজী ইয়াকুব তার প্রতিষ্ঠিত ‘তাকওয়া ফাউন্ডেশন’-এর ব্যানারে রোহিঙ্গা সংকটে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই দেশব্যাপী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম এবং লাশ দাফনে ভূমিকা পালন করেছেন। দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ঘুর্ণিঝড়, বন্যা ও নানাভাবে ক্ষতিগ্রস্থ মানুষের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন।

লালবাগ মাদরাসা থেকে ১৯৯৯ সালে দাওরায়ে হাদিস পাস করেছেন ৩ সন্তানের জনক মাওলানা গাজী ইয়াকুব। তিনি মানব সেবাকে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম মনে করেন। ব্যক্তিগত জীবনে মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করে জীবন নির্বাহ করেন তিনি। এসব কাজের মাঝেই নিজেকে জড়িয়েছেন আর্ত মানবতার সেবায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ