বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

টানা ৪০ দিন জামাতে নামাজ পরে পুরস্কার পেল দোহারের ১৭ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ঢাকার দোহারের সেবামূলক প্রতিষ্ঠান হাতেম আলী ফাউন্ডেশন কতৃক পুরস্কার ঘোষণা করা হয়। এমন ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে ঢাকার দোহার উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার ১৭ কিশোর।

শুক্রবার উপজেলার উত্তর ইউসুফপুর এলাকায় তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব দোহারী।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাব দোহারী বলেন, বর্তমান সমাজে শিশু কিশোররা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোন বিকল্প নেই। যারা এমন ব্যতিক্রম আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দোহারের প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ আরো সুন্দর হবে।

ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক ও তানশীরুল ইসলাম ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ এ,বি,এম কামাল হুসাইন বলেন, হাতেম আলী ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে, রমজান ও ঈদের সময় মানুষকে সহায়তা করা হয়েছে। এছাড়া বিভিন্নস্থানে আর্সেনিকমুক্ত টিউবয়েল স্থাপন করে যাচ্ছে। এবার ব্যতিক্রম আয়োজন হিসেবে জামাতে নামাজ আদায়ের জন্য ১৭ জন কিশোরকে পুরস্কার দেয়া হলো। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মদিনা ইউনিভার্সিটির ছাত্র হাফেজ মো. দেলোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মো.আওলাদ হোসেন, মাও: মাহাবুবুর রহমান,মাও: মোহাম্মদ আলী, মাও:আলী আকবরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ