বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যশোরে কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করতে পারবে না।

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা কথা জানান জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান।

তিনি বলেন, শিক্ষা গুরুর মর্যাদা যেন ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। তাই কিছুদিন পরপর শোনা যাচ্ছে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার খবর। আর শিক্ষার্থীদের এমন অবক্ষয়ের জন্য দায়ী পরিবার ও অনিয়ন্ত্রিত মোবাইল ফোন।

মোবাইলের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতা নষ্ট করছে। ফলে তৈরি হচ্ছে শিশুদের নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা। শিশুদের পারিবারিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ব্যাহত হচ্ছে। তাই স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ থেকে দূরে রাখতে হবে।

জেলা প্রশাসক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান বন্ধ করে দেওয়া হবে। বিদ্যালয় বা কলেজে না গিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র, ক্যাফেতে বসে যে শিক্ষার্থীরা আড্ডা দেবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়াও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয় যশোর জেলার আটটি উপজেলায় জুন মাসে বিভিন্ন সংঘটিত অপরাধে মোট মামলা হয়েছে ৩১৬টি। যা মে মাসে ছিল ২৬৫টি। জুন মাসে কোতোয়ালি থানায় ১০৫টি, চৌগাছায় ৩২টি, ঝিকরগাছায় ২৪টি, শার্শায় ২২টি, বেনাপোলে ৪৭টি, মণিরামপুরে ১৯টি, কেশবপুরে ১৭টি, অভয়নগরে ২৩টি ও বাঘারপাড়া থানায় ২৭টি মামলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ