শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জামিনে মুক্তি পেলেন হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী,
হাটহাজারী প্রতিনিধি>

বিভিন্ন মামলায় দীর্ঘ ১৪ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, চট্টগ্রামের মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষক, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

আজ ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারাগার থেকে হাটহাজারীতে ফিরেই তিনি প্রথমেই হাটহাজারী মাদরাসা সংলগ্ন কবরস্থানে গিয়ে আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ শীর্ষ মুরুব্বিদের কবর জিয়ারত করেন।

এরপর তিনি মেখল মাদরাসায় গিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিতিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ মে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। হাটহাজারী থানা ভাঙচুরসহ তার বিরুদ্ধে তেরোটি মামলা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ