সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

গরুর ঝুরা মাংসের রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহা মানেই নানান পদের গরুর মাংস রান্না। সকাল, দুপুর কিংবা রাত–সব বেলায়ই গরুর কোনো না কোনো পদ থাকেই।

অনেকে সময় স্বল্পতা আর অতিরিক্ত ঝুটঝামেলা এড়িয়ে চলার জন্য এক বা দুই পদের বেশি মাংস রান্না করতে চান না। আবার অনেকে রান্না করতে চাইলেও রেসিপি না জানার কারণে মজাদার গরুর মাংসের খাবার খাওয়া থেকে বঞ্চিত হন।

গরুর মাংস রান্নার কিছু সহজ রেসিপি রয়েছে, যা জানলে আপনিও খেতে পারবেন মজাদার সব গরুর মাংসের খাবার। তেমনই একটি খাবার গরুর ঝুরা মাংস। আসুন জেনে নেই, গরুর ঝুরা মাংসের রেসিপি।

ঝুরা মাংস: কোরবানির সময় খুব পরিচিত একটি মাংসের আইটেম ঝুরা মাংস, যা বছরের অন্য সময় তেমন একটা খাওয়া হয় না। ঝুরা মাংস অনেক দিন পর্যন্ত রাখা যায়। ছোট-বড় সবাই এ মাংস পছন্দ করেন। গতানুগতিক মাংস খেতে যখন আর ভালো লাগে না, তখন ঝুরা মাংস খাবারে বাড়তি স্বাদ যোগ করে।

উপকরণ: গরুর মাস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, লবণ স্বাদমতো, ১ চামচ গোলমরিচ বাটা, ১ চামচ জিরা বাটা, ধনে বাটা ১ চামচ, বাদাম বাটা ১/২ চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, সরষে বাটা ১/২ চামচ, এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা, তেজপাতা ৩-৪টা, তেল ১ কাপ ও গরম মসলা গুঁড়া ১/২ চামচ।

প্রস্তুত প্রণালি: পেঁয়াজকুচি আধা কাপ তেলে বাদামি করে ভেজে সব মসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ