শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সৌদি আরবে আরও এক বাংলাদেশি বায়তুল্লাহর মুসাফিরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ শুক্রবার (১ জুলাই) মাদারীপুরের লায়লা আক্তার মক্কায় মারা যান। তার বয়স ৫১ বছর। লায়লা আক্তারের পাসপোর্ট নম্বর ইজি০০৬১০১৭।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৯ হাজার ৫৬৫ জন রয়েছেন। ১৪৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ