সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

সকালে খালি পেটে পানি পানের বিস্ময়কর উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিদিন ৫-৬ লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খালি পেটে এক গ্লাস পানি পান করলে, তা হজমের ক্রিয়াকে স্বাভাবিক রাখে। তাতে পেটে গ্যাস ও পেট ফুলে থাকার মতো কোনো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

খালি পেটে পানি পান করলে শরীর থেকে টক্সিনও দূর হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার অভ্যাস বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা কী কী, তা একনজরে দেখে নেওয়া যাক-

প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করুন। তাতে শরীরের রক্ত পরিশোধিত হয়। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে অন্তত ৩ গ্লাস কুসুম কুসুম পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে সারারাত জমে থাকা ময়লা দূর হয়ে যায়।
বর্তমানে ভুল খাদ্যাভ্যাসের কারণে অধিকাংশের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয়। তবে খালি পেটে পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন দ্রুত। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে তিন গ্লাস পানি পান করুন। কয়েক সপ্তাহ পর নিশ্চিত এর ফল পাবেন।

যদি ওজন ক্রমশ বৃদ্ধি নিয়ে সমস্যায় ভোগেন তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ১-২ গ্লাস কুসুম কুসুম গরম পানি পান করার অভ্যাস তৈরি করুন। এতে শরীরে মেটাবলিজম উন্নত হয়। ধীরে ধীরে ওজন কমতেও সাহায্য করে।

ভোরবেলায় পানি পান করলে ঋতুস্রাব, প্রস্রাব, গলা ও কিডনি সংক্রান্ত রোগ সেরে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ২-৩ গ্লাস পানি পান করা উচিত।

সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে নতুন কোষ তৈরি হয়। এছাড়া পেশিতে কোনও প্রকার ব্যথা থাকলে তা নিরাময় হয়ে যায়। এছাড়া পেশি মজবুত করতেও সাহায্য করে।

খালি পেটে পানি পান করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ রক্ত শুদ্ধ হলে তার বহিঃপ্রকাশ পায় মুখের ত্বকে। অসাধারণ ত্বক ও তার উজ্জ্বলতার জন্য সেলেবদের প্রথম কাজই হলো ঘুম থেকে উঠে গরম বা স্বাভাবিক পানি পান করা।

-কেএল