বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নবি সা. এর শহর মদিনায় এক টুকরা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের সম্মানিত তিন মসজিদের অন্যতম মসজিদ-ই-নববীর ঠিক সামনে বাদশা ফাহাদ রোড। এই রোডের পাশে গড়ে উঠেছে একটুকরা বাংলাদেশ। স্থানীয়রা এ এলাকাকে বাঙালি মার্কেট বলেই চেনে। বাংলাদেশ থেকে আগত লোকজন এই এলাকায় থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে।

মদিনার বুকে এক টুকরা বাংলাদেশকেননা এখানে এলে বাঙালির মনেই হয় না তারা ভিন্ন কোনো দেশে আছে। এখানকার দোকানপাট, হোটেল ইত্যাদির মালিক-কর্মচারীর বেশির ভাগই বাংলাদেশি। এমনকি হোটেলের গ্রাহকদেরও বেশির ভাগ বাঙালি। মাঝেমধ্যে দু-একজন পাকিস্তানি দোকানদার-কর্মচারীও অবশ্য চোখে পড়ে।

এখানকার সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মুনা গোল্ডেন হোটেলের আলেম স্বত্বাধিকারী মাওলানা শরফুদ্দীন বলেন, ‘এই এলাকায় এলে কারো মনেই হবে না সে নিজের দেশের বাইরে আছে; মানুষের চেহারা, ভাষা, আন্তরিকতা, দোকানপাট, হোটেল ইত্যাদির পরিবেশ, ডেকোরেশনে বাঙালিয়ানার ছাপ আছে। একজন বাঙালি মুসলমানের জন্য এই এলাকায় কর্মস্থল পাওয়াও ভাগ্যের বিষয়।

মসজিদ-ই-নববী খুব কাছে হওয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ-ই-নববীতে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা যায়। আশপাশে বাঙালি বেশি থাকায় সবাইকে আত্মীয়-স্বজন মনে হয়।

এলাকায় হজ-ওমরাহে আগত বাঙালিদের আনাগোনা বেশি থাকায় মাঝে মাঝে অনেক আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যায়। ফলে প্রবাস জীবন কষ্টের হলেও এসব বিষয় আমাদের অন্য রকম প্রশান্তি দেয়। ব্যবসার পাশাপাশি আল্লাহর মেহমান হাজিদের সেবা করতে পারা অনেক পুণ্যের ও আনন্দের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ