বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায়।

রাজধানীর বিজিএমইএ অডিটোরিয়াম,(বাড়ি-৭/৭এ, সেক্টর-১৭, ব্লক- এইচ-১) উত্তরা, ঢাকা-তে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিজানুর রহমান। এম.ডি. ফ্যাশন পাওয়ার গ্রুপ; ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি, বিশেষ আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেম-ওলামা, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিচারক প্যানেলে থাকছেন কুরআনের খেদমতে সুপরিচিত হাফেজ ও ক্বারীগণ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত প্রতিভাবান হাফেজগণ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। কুরআনের হিফজে মেধা, শুদ্ধতা ও স্মৃতিশক্তির অনন্য প্রদর্শনী হবে এই আয়োজনের মূল আকর্ষণ।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান কুরআনের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ