সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

আল্লামা বোখারীর ইন্তেকালে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নুরুদ্দীন তাসলিম।।

ইন্তেকাল করেছেন চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী। দুর্যোগ-প্রতিকুলতার সময়ে এমন খবরে শোক ছেয়ে গেছে আলেম সমাজ ও ধর্ম-প্রাণ মানুষের মাঝে। আবারো একজন অভিভাবক হারালো জাতি।

আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালেল খবরে শোক জানিয়েছে  বর্ষীয়ান আলেম, জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস, লেখক ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, বোখারী সাহেব আমার শিক্ষক। হযরতের ইন্তেকালে আমি শোকাভিভূত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।

এছাড়া তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জাতি একজন মুরব্বি, হাদীস বিশেষজ্ঞ হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সাহিত্যিক ও সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেছেন, চট্টগ্রাম ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম আব্দুল হালিম বোখারী সাহেব আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

বর্ষীয়ান এই আলেমেদ্বীনের ইন্তেকালে শোক প্রকাশ করে এক দীর্ঘ ফেসবুক পোস্টে ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম, গভীর জীবন দর্শন ও নিরলস শ্রমের এক অবিস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, আল্লামা আব্দুল হালীম বোখারী সাহেব রহ, রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন । إنا لله وإنا إليه راجعون

দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা আল্লামা বুখারী রহ, দীর্ঘ কর্মজীবনে নিজের মেধা, শ্রম, কর্মচিন্তা আর সৃষ্টিশীলতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন । তাঁর দায়িত্ববোধ, গভীর জীবন দর্শন ও উম্মাহর প্রতি দায়বদ্ধতা অবিস্মরণীয়।...

লন্ডন প্রবাসী আলেম মাওলানা মাহমুদুল হাসান নিজের ফেসবুকি পোস্টে শোক প্রকাশ করে জানিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই অপ্রত্যাশিত ও আকস্মিক সংবাদ পেয়ে মনটা বিষণ্ণ হয়ে গেল। আমাদের অত্যন্ত প্রিয় উসতাজ, শায়খ ও মুরুব্বি— আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী সাহেব হুজুর মাওলার ডাকে সাড়া দিয়েছেন।

অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা সাইমুম সাদী লিখেছেন, পটিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল হালীম বুখারী সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হজরতকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন।

আরবি ভাষার শিক্ষক মাওলানা মহিউদ্দীন ফারুকী বলেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পটিয়ার সম্মানিত মুহতামিম আল্লামা শাহ আব্দুল হালীম বোখারী সাহেব ইন্তেকাল করেছেন।

এছাড়াও শোক জানিয়েছেন আরো অনেকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ