সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

সিলেটের বন্যার্তদের পাশে নাশিদ শিল্পী আবু রায়হান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয়-আসাম থেকে নেমে আসা উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। ভারী বর্ষণ ও উজানের ঢলে হাজার হাজার বসত ঘরে বানের পানি ডুকে পড়েছে। ভয়াবহ এই দুর্যোগে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত নাশিদ শিল্পী আবু রায়হান।

তিনি আওয়ার ইসলামকে জানান, আজ রোববার (১৯ জুন) রাতে তাদের একটি টিম সিলেটের উদ্যেশ্যে রওয়ানা করবে। ইতোমধ্যে বেশ বড় একটি ফান্ড কালেক্ট হয়েছে। আরো যদি কেউ এই উদ্যোগে শরিক হতে চান তারা Bkash Personal (01886245493), Bkash personal (01717114974), Bkash personal (01766330411), Nagad (01303244185) এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডোনেশন পাঠাতে পারেন। তাছাড়া কেউ ব্যাংকের মাধ্যমেও ডোনেশন পাঠাতে পারেন যোগাযোগ Whatsapp(01744376596)।

আবু রায়হান বলেন, ইতোপূর্বে সিলেটবাসী এমন দূর্ভোগে পড়েছে কীনা জানা নেই। আমাদের উচিৎ যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো। আমরা যারা দূরে আছি তারা তো নিজেদের মতো করে উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি সিলেটের যেসব জায়গা বন্যার পানি থেকে মুক্ত তারা যদি ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষজনকে কিছুদিনের জন্য একটু আশ্রয় দেন তাহলেও কিন্তু বন্যার্তরা কিছু মাথা গোঁজার সুযোগ পাবে।

তিনি জানান, আমরা আজ রাতে রওয়ানা করবো। বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ঔষধ এবং শুকনো খাবার বিতরণ করবো যেন সেগুলো বেশ কিছুদিন তারা রেখে খেতে পারেন। তাছাড়া ইচ্ছে করেছি সেখানে সরাসরি রান্না করে কিছু খাবার মানুষের মাঝে বিলানোর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ