সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বন্যায় প্লাবিত সিলেটের কাজিরবাজার মাদরাসা, বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ভারি বৃষ্টি ও ভারতের মেঘালয়-আসাম থেকে নেমে আসা উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন  বৃহত্তর সিলেটবাসী। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে হাজার হাজার বসত ঘরে বানের পানি ডুকে পড়েছে। বানের পানি টুকেছে সিলেটের অনেক কওমি মাদরাসায়।

এমতাবস্থায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসা।

জামিয়ার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জামেয়া মাদানিয়ার সকল শিক্ষকমন্ডলী ও ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে।জামেয়া মাদানিয়াও প্লাবিত। এমতাবস্থায় জামেয়া মাদানিয়া আজ ১৭জুন থেকে ২৪জুন পর্যন্ত বন্ধ থাকিবে।

এদিকে জানা গেছে, পুরো সুনামগঞ্জ শহরের ৯০ ভাগ বসত ঘরে বানের পানি ডুকে পড়েছে। ছাতক শহরের শতভাগ এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়ে আছে। সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকার প্রধান সড়কে হাঁটু পানি থেকে কোমর পানিতে ডুবে আছে।। শহরের প্রধান সড়ক গুলোতে অনায়াসে নৌকা চলাচল করছে। ৬৮ কিলোমিটার দীর্ঘ সিলেট সুনামগঞ্জ সড়কে ৫ স্থানে কোমর পানিতে ডুবে থাকায় সুনামগঞ্জের সংগে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছাতক,তাহিরপুর দোয়ারাবাজার, বিশ্বম্ভপুর উপজেলা। এসব এলাকার প্রধান সড়কে এখন সাতার পানিতে নিমজ্জিত। নৌকা ছাড়া এসব উপজেলায় যাওয়ার বিকল্প কোন বাহন নেই। সুনামগঞ্জ শহরের তেঘরিয়া,সাহেব বাড়িরঘাট, উকিলপাড়া, নুতনপাড়া,শান্তিবাগ হাছননগর, পাঠানবাড়ি জেলরোড, মধ্যবাজার,পশ্চিমবাজার, বড়পাড়া, আরপিনগর,মল্লিকপুর ওয়েজখালী, হাজীপাড়া, নবীনগর সহ ৯ টি ওয়ার্ডের পাঁচশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ডুকে পড়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ