সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মহানবি সা. কে কটুক্তির প্রতিবাদে ঢাকায় নটরডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ: ভারতের বিজেপির কেন্দ্রীয় নেত্রী নূপুর শর্মা কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১টার দিকে রাজধানীর শাপলাচত্বর প্রাঙ্গণে নটরডেম কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী জড়ো হন।

এসময় তারা মহানবী সা. কে কটুক্তির নিন্দা জানিয়ে নানান স্লোগান দিতে থাকেন। সেইসাথে প্রতিবাদী মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে নূপূর শর্মাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

তাদের হাতে থাকা নানান প্ল্যাকার্ড ও স্লোগানে স্লোগানে মতিঝিল এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তারা নবীর অবমাননার নিন্দা জানাতে থাকেন। এসময় তারা বলেন “ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তিতে বিশ্বাসী এবং সকল ধর্মের মানুষদের তাদের অধিকার অনুযায়ী ধর্ম পালন করার জন্য ইসলাম উৎসাহ দেয়। কিন্তু নিজের ধর্ম পালন করতে গিয়ে ইসলামকে অবমাননা করা হলে তা বরদাস্ত করা হবেনা”

প্রায় পৌনে এক ঘন্টা পরে শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করেন। এসময় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো প্রকার বাঁধার সৃষ্টি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উৎসাহ প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ