মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গরমে শিশুকে সুস্থ রাখতে উপকারী যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাঝে মধ্যে বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমছে না। এই গরমে শরীরের প্রতি বাড়তি যত্ন না নিলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বাড়ির ছোট সদস্যদের আরও সাবধানে রাখা প্রয়োজন। এই গরমে শিশুদের সুস্থ রাখতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। সেক্ষেত্রে তাদেরকে নিয়মিত কিছু খাবার খাওয়ানো প্রয়োজন। যেমন-

বেল: গরমে বেলের মতো উপকারী আর কিছু নেই। বেল ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ উৎস। অনেক শিশুই বেল খেতে চায় না। বাচ্চাদের যাতে পছন্দ হয়, এমন কোনও উপকরণ দিয়ে বেলের শরবত বানিয়ে দিতে পারেন। ভিটামিন সি থাকায় বেল ভেতর থেকে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সক্ষম।

টক দই: গরমে শরীর ঠান্ডা রাখতে টক দইয়ের বিকল্প নেই। শিশুর পেটের স্বাস্থ্য ভাল রাখতে রোজ টক দই খাওয়ান। ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন সমৃদ্ধ টক দই হাড় ভাল রাখতেও সাহায্য করে। টক দই শুধু খেতে না চাইলে তা দিয়ে লাচ্ছি বানিয়ে দিতে পারেন।

ডাবের পানি: গরমে শরীরের যত্ন নিতে ডাবের পানি খুবই উপকারী। প্রচণ্ড গরমে শিশুর প্রতি দিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই পানীয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রমণ জাতীয় রোগবালাই থেকে শিশুকে দূরে রাখবে এই পানি।

এনটি