শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এ বছরও হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছরেও হচ্ছে না প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

এক দিন আগেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা সংক্রমণের কারণে গত দুই বছরও এসব পরীক্ষা হয়নি।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, এখন শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২০০৯ সালে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও শুরু হয় ইবতেদায়ি পরীক্ষা। আর ২০১০ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয় জেএসসি ও মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা। তবে নতুন শিক্ষাক্রমে এসব পরীক্ষার কথা উল্লেখ নেই।

দশম শ্রেণিতে গিয়ে পাবলিক পরীক্ষা (এসএসসি ও সমমান) হবে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ