সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্যে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।।

কলা অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষা আজ শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। এই পরীক্ষায় এবার এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৩৩ জন।

দ্বিতীয়বারের মতো এবারো পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

এদিকে পরীক্ষার দিন ভিড় এড়াতে পরীক্ষার্থী ছাড়া অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদেরকে ভর্তি পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে না যেতে অনুরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে জনসমাগম বন্ধ রাখতে ও ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ