শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোগীর সেবার কারণে জুমা আদায় করতে না পারার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আমার দাদা হার্টের রোগী। গত শুক্রবার দুপুর বারোটার দিকে তার বুকে ব্যথা শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাই তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। হাসপাতালে নেওয়ার পথে জুমার নামাযের সময় হয়ে যায়। হাসপাতলে পৌঁছে দেখি জামাত দাঁড়িয়ে গেছে। আমার দাদার অবস্থা এতটা খারাপ ছিল যে, তাকে ঐ মুহূর্তে ইমার্জেন্সিতে ভর্তি না করে জামাতে শরীক হলে বড় ধরনের ক্ষতির প্রবল আশঙ্কা ছিল। তখন আমি ছাড়া যেহেতু তার সাথে কেউ ছিল না, তাই জামাতে শরীক না হয়ে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করি। তাকে ডাক্তারের কাছে সোপর্দ করার পর যোহরের নামায আদায় করি।

জানার বিষয় হল, উক্ত পরিস্থিতিতে কি জুমা আদায় না করে তাকে ডাক্তারের কাছে সোপর্দ করার পর যোহরের নামায আদায় করা শরীয়তসম্মত হয়েছে?

উত্তর:
প্রশ্নোক্ত পরিস্থিতিতে আপানার দাদার অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে আপনার জন্য জুমায় শরীক না হয়ে তাকে হাসপাতালে নেওয়া ঠিক হয়েছে। এক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য ছিল। যা আপনি আদায় করেছেন। এ কারণে আপনার গোনাহ হবে না, ইনশাঅল্লাহ। জুমা না পাওয়ায় পরবর্তীতে যোহর আদায় করাও নিয়মসম্মত হয়েছে।

-হালবাতুল মুজাল্লী ২/৫৩৫; শরহুল মুনইয়া, পৃ. ৫৪৯; আলবাহরুর রায়েক ২/১৫২; আলজাওহারাতুন নাইয়িরা ১/১১৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৭৫; আদ্দুররুল মুখতার ২/১৫৩

সূত্র: আল কাউসার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ