শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেটের জামিয়া গহরপুরে তারবিয়াতি মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল হাদীস আল্লামা হাফিজ নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরে তারবিয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ মে) বাদ জোহর গহরপুর জামিয়ার মসজিদে এই তারবিয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রদের ইলম-আমলের তারাক্কি ও হিকমাহপূর্ণ চলনসই জীবনের দিকনির্দেশনা ও উস্তাদ-তালাবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান ও বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মুহিউস সুন্নাহ শায়খ মাহমুদুল হাসান।

পবিত্র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে জামিয়ার মুহতামিম, বেফাকের সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরি উদ্বোধনী বক্তব্য রাখেন।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান প্রথমে দাওরায়ে হাদীসের ছাত্রদের বুখারীর দারস প্রদান করেন এবং ছাত্রদেরগুনাহমুক্ত জীবন, দ্বীনি ইলমের প্রতি গভীর গুরুত্ব দেয়া, উস্তাদ-ছাত্র নিসবতের ইহতেরাম, হিকমার সাথে চলা, দোয়া ও ইলমে লাদুনি কামনার উপদেশ দেন।

দরসের শেষে আল্লামা গহরপুরি রহ.'র নিসবতে তাকমিল ফিল হাদিসের ছাত্রদেরকে শায়খের হাদিসের ইজাযত প্রদান করেন।

শায়খের আগমন উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে মাদরাসার মুহতামিম, নাজিম ও আসাতিযায়ে কেরাম তারবিয়াতি মাহফিলে উপস্থিত হন। আশপাশের মাদরাসাগুলোর ছত্রদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।

পরে দেশ-জাতি ও মুসলিম উম্মাহ'র জন্য মোনাজাতের মধ্য দিয়ে তারবিয়াতি মাহফিল সমাপ্ত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ