মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাওরার রেজাল্টের নজরে সানী যেভাবে করাবেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর প্রকাশিত আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের (১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দের) দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল নজরে সানী বা পুনঃনিরীক্ষণের বিষয়ে জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (২১ মে) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে করা হয়।

এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ মে) প্রকাশিত দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে কোন অসঙ্গতি দেখা দিলে বা কোন আপত্তি থাকলে তা নিরসনের জন্য এবং নজরে সানী (পুনঃনিরীক্ষণ) করতে পারবে পরীক্ষার্থীরা। এর জন্য যা করতে হবে তাহলো প্রতি কিতাবের জন্য (সর্বেচ্চ ৩ কিতাব) মূল পরীক্ষার সমপরিমাণ ফিসহ ৯/১১/১৪৪৩ হিজরীর মধ্যে স্ব স্ব বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে। এর মাধ্যমে পরীক্ষার ফলাফল নজরে সানী বা পুনঃনিরীক্ষণ করা যাবে।

চলতি বছরের প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৭৮.১৪। ছাত্রদের পাশের হার ৮৩.৭০ আর ছাত্রীদের পাশের হার ৬৯.৬৯। এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬ জন, ছাত্রী ৯৮৯৩ জন। মুমতায (স্টার মার্ক) বিভাগে উত্তীর্ণ ১,০৮৬ জন। ছাত্র ১,০০১ জন, ছাত্রী ৮৫ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ ৪৮৯০ জন। ছাত্র ৩৮২২ জন, ছাত্রী ১০৬৮ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ ৮৪৮৮ জন, ছাত্রী ৫১৮৩ জন, ছাত্রী ৩৩০৫ জন। মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ ৫০১৮ জন, ছাত্র ২,৫৮০ জন, ছাত্রী ২,৪৩৮ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ