সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বাদুড়ের পেশাব লাগলে কি কাপড় নাপাক হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:
একদিন মসজিদে যাওয়ার পথে একটি বাদুড় আমার কাপড়ে পেশাব করে দেয়। তখন বাসায় ফিরে অন্য কাপড় পরিধান করে নামায আদায় করি।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি যে, বাদুড়ের পেশাব পাক, না নাপাক?

উত্তর: বাদুড়ের পেশাব নাপাক নয়। তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না। তাই উক্ত কাপড়েই নামায আদায় করলে তাও হয়ে যেত। তবে নামাযের আগে কাপড় পরিবর্তন করে ভালোই করেছেন। কেননা, তা নাপাক না হলেও যেহেতু ময়লা তাই স্থানটি ধুয়ে নেওয়া অথবা কাপড় পরিবর্তন করে নামায আদায় করাই উত্তম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১২৫৫)

-কিতাবুল আছল ১/২৫; বাদায়েউস সানায়ে ১/১৯৮; ফাতাওয়া খানিয়া ১/৯; আলবাহরুর রায়েক ১/২৩০; হালবাতুল মুজাল্লী ১/৪৬১; আদ্দুররুল মুখতার ১/৩১৮

সূত্র: আল-কাউসার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ