বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

আমেরিকায় প্রথম মুসলিম মানসিক স্বাস্থ্য সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমেরিকায় প্রথমবারের মতো মুসলিম মানসিক স্বাস্থ্য সম্মেলনের উদ্যোগ নিয়েছে দেশটির মুসলিমরা। ‘মুসলিম মেন্টাল হেলথ কনফারেন্স ফর কমিউনিটি লিডার’ শীর্ষক সম্মেলনের আয়োজক ইবনে সিনা ফাউন্ডেশন।

শনিবার টেক্সাসের হাউসটোনে তা অনুষ্ঠিত হবে। আয়োজকরা বলছে, মে ২০২২-কে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস’ ঘোষণা করায় তারা এই সময়ে সম্মেলনের আহ্বান জানিয়েছে।

এই সম্মেলনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক রোগে আক্রান্ত রোগীদের প্রতি মনোযোগ বৃদ্ধি করতে চায় তারা।

এক বিবৃতিতে ইবনে সিনা ফাউন্ডেশন বলে, সর্বস্তরের মানুষের জন্য মানসিক স্বাস্থ্য একটি চ্যালেঞ্জের বিষয়। মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অনেক বৈষম্য আছে। বিশেষত নিম্ন আয়ের মানুষের ভেতর।

এ বিষয়ে সম্মেলনের মাধ্যমে ধর্মীয় নেতাদের কাছে মানসিক স্বাস্থ্যের বৈশ্বিক অবস্থা এবং এ বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরতে চাই। সূত্র: অ্যাবাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ