সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশের কোন জায়গার আম কখন বাজারে আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে পাকা আম আসার সময় হয়ে এসেছে। উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিপুল পরিমাণ আম উৎপাদিত হয়। এবারও সেখানে আমের ভালো ফলন হয়েছে।

দেশে মৌসুমের শুরুর দিকে আম আসে মূলত সাতক্ষীরা থেকে। এবার এ জেলায় আম পাড়ার দিন নির্ধারণ করা হয় ৫ মে থেকে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম জানান, গোপালভোগ, বোম্বাই, লতা ও গোবিন্দভোগ জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ১৬ মে থেকে হিমসাগর আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। ২৪ মে থেকে ল্যাংড়া এবং আগামী ১ জুন থেকে আম্রপালি জাতের আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২৫ মে থেকে গুটি বা স্থানীয় আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। গোপালভোগ ৩০ মের পর থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। ক্ষীরসাপাত ও হিমসাগর আগামী ৫ জুন, নাগফজলি ৮ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙা ১২ জুন, ফজলি ২২ জুন, আম্রপালি ২৫ জুন, আশ্বিনা ও বারি আগামী ৪ জুলাই এবং গৌড়মতি ১০ জুলাই থেকে পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে এবার আম সংগ্রহের কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সময় বেঁধে দিলে অনেক ক্ষেত্রে অপরিপক্ব আমও পাড়া হয়। তবে ২০ মের মধ্যে গোপালভোগ, তার ৭ দিন পর ক্ষীরসাপাত, জুনের শুরুতে ফজলি এবং জুনের মাঝামাঝি আম্রপালি পাড়া যেতে পারে।

রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার আম সংগ্রহের সময় নির্ধারণ করবে বলে জানান অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন। তিনি বলেন, ইতিমধ্যে স্থানীয় বৈশাখী জাতের আম পাকতে শুরু করেছে। এই আম দ্রুত পাড়ার নির্দেশ দেওয়া হবে। ২০ বা ২১ মে থেকে গোপালভোগ পাড়ার সময় নির্ধারণ করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ