সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

হাটহাজারী মাদরাসায় নতুন ও পুরাতন শিক্ষার্থীরা যেভাবে ভর্তি হতে পারবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসায় নতুন ও পুরাতন ভর্তি-ইচ্ছুক ছাত্রদের জন্য জরুরী কিছু দিকনির্দেশনা!

৯ মে সোমবার হতে জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী’র ১৪৪৩-৪৪ হি. শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বাড়ি থেকে আসার সময় আপনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে আসবেন।

➪ কয়েক কপি পাসপোর্ট সাইজ ও কয়েক কপি স্টাম্প সাইজ ছবি সাথে রাখুন। ভর্তি কার্যক্রমে ছবির প্রয়োজন হয়। হাটহাজারীতে এসে ছবি তুলতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তাই এসব আগ থেকেই রেডি করে আনলে ভোগান্তি কম হবে।

➪ মুলহেক তথা হাটহাজারী মাদরাসার সাথে সংযুক্ত মাদরাসা সমূহ হতে আগত ভর্তিচ্ছুক ছাত্র ভাইরা অবশ্যই সাবেক মাদরাসার টিসি/ছাড়পত্র/মার্কশীট ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনবেন।

➪ দারুল উলুম হাটহাজারী বড় এদারা। নতুন ছাত্র ভাইয়েরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পর থাকার সিট,খাবার ইত্যাদি নিয়ে নানা পেরেশানি ভোগ করেন। পেরেশানির কোন কারণ নেই, মাদরাসার আবাসিক হলে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ সিটের ব্যবস্থা আছে। খাবার ও আবাসিক হলে সিট বরাদ্দ পেতে আপনার নিজ জেলার বা যে কোন পুরাতন ছাত্র ভাই থেকে পরামর্শ ও সহযোগিতা নিন।
➪ মাদরাসার আবাসিক হলে সীট বরাদ্দ পেতে আরবী/উর্দূ ভাষায় নাযেমে দারুল ইক্বামাহ (দা.বা.) বরাবর একটি দরখাস্ত লিখে নিজের সাথে রাখুন। দরখাস্ত জমা দিয়ে সীট বরাদ্দ পাওয়া যায়।

➪ শফীক মঞ্জিল, দারুল আমান, শিক্ষা ভবন, দারে জাদিদ, নূর মঞ্জিল, আহমদ মঞ্জিল এগুলো মাদরাসার বিভিন্ন ভবনের নাম। আপনি যেই ভবনে সীট নিতে আগ্রহী সেই ভবনে থাকা পুরাতন ছাত্রদের থেকে সেই ভবনে সীট নেওয়ার বিষয়াদি জেনে নিন।

➪ আপনার থানা/ জেলায় যেই ওস্তাদজী মাহে রমজানে মাদরাসার পক্ষ থেকে তাহসিলের জন্য সফর করেন পুরাতন ছাত্রদের সহযোগিতায় সেই ওস্তাদজীর সাথে সাক্ষাৎ করুন। আবাসিক হলে সীট পেতে সহজ হবে।

➪ ভর্তি পরীক্ষা,ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ, ফরম জমা দেওয়া ইত্যাদি নিয়মাবলি জানতে পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন।
➪ পুরাতন ছাত্রদের সহযোগিতা নিন। হাটহাজারীর ভর্তি, সীট, খানা ইত্যাদি সংক্রান্ত সকল কার্যক্রম সহজ ও আসান হবে। পুরাতন ছাত্রদের মধ্যে জেলা ভিত্তিক একজন জিম্মাদার নিযুক্ত থাকে। মাদরাসায় উপস্থিত হয়ে আপনার জেলার জিম্মাদারের খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ নিন।

➪ মাদরাসায় আসার পর থেকে প্রতি ওয়াক্তের নামায মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে পড়ুন। জরুরী বিষয় সম্পর্কে যাবতীয় এ'লান বা ঘোষণা মসজিদেই করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ