বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

জেদ্দার বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালটিতে প্রাথমিক পর্যবেক্ষণের পর তার কোলনোস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

স্থানীয় সময় রোববার হাসপাতালটিতে সৌদি বাদশাহর এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, কোলনোস্কপির ফল ভালো এসেছে। বাদশাহকে হাসপাতালে কিছু সময় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে কোলনোস্কপির ফল ভালো আসায় সালমানকে অভিনন্দন জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের বার্তায় সৌদি বাদশাহকে অভিনন্দন জানান।

এর বাইরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, ডেপুটি আমির আবদুল্লাহ বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আবদুলাজিজ আল থানি একই ধরনের বার্তা পাঠিয়েছেন।

আরব দেশগুলোর নেতারা বাদশাহ সালমানের সুস্বাস্থ্যের পাশাপাশি সৌদি আরব ও দেশটির জনগণের অগ্রগতি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ