শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিশ্বে করোনায় মৃত্যু ৬৩৮, শনাক্ত প্রায় ৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।

সোমবার (৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭২ লাখ ৬ হাজার ৮৩৫ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৬ হাজার ৩৫৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮ জন। ইতালিতে আক্রান্ত ৩০ হাজার ৮০৪ জন এবং মৃত ৭২ জন।

রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ১১৮ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪০ হাজার ৬৪ জন এবং মৃত্যু ৭১ জন। ফ্রান্সে মৃত ৫৪ জন এবং আক্রান্ত ২৯ হাজার ৩২৪ জন।

ব্রাজিলে মৃত ১০ জন এবং আক্রান্ত ৬ হাজার ৬ জন। জাপানে মৃত ২৪ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৬৯৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ