মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এইচএসসি পরীক্ষা হবে ২ ঘণ্টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ও নম্বর কমেছে। ৩ ঘন্টার পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে ২ ঘণ্টায়। নম্বর হবে বিষয় ভেদে ৪৫ থেকে ৫৫ এর মধ্যে।

রোববার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের সই করা নম্বর বিভাজন ও সময় নির্দেশিকায় জানানো হয়, রচনামূলক বা সিকিউ অংশের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের পরীক্ষা হবে ২০ মিনিট।

স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টায়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ থেকে আগস্ট থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেওয়ায় পরীক্ষার সময়ও কমানো হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ