শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঈদের নামাজে এসে মোবাইলফোন চুরি, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে মোবাইল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ১৩টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব মোবাইল ফোন জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতে বিভিন্ন মুসল্লির কাছ থেকে চুরি করে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মনছুর আলম (৪৪)। তাদের ৯ মে সকালে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে বলে জানায় পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর জানান, জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের জামাতে বেশ কয়েকজন মুসল্লির মোবাইল চুরির অভিযোগ পাওয়া যায়। এরপর মোবাইল চোর চক্রটিকে চিহ্নিত করে অভিযান চালিয়ে তাদের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ঈদের জামাত থেকে চুরি হওয়া ১৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল চুরি করে বলে জিজ্ঞাস্যবাদে জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ