শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যিনি এ শোকজ দিয়েছেন তাকে শোকজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান। এসময় টিটিইর বহিষ্কারাদেশটি ‘সঠিক হয়নি’ বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রেলের সেবায় অসন্তুষ্ট হলে সাধারণ যাত্রী ও তার পরিবার হিসেবে অভিযোগ জানাতে পারে। কিন্তু মন্ত্রীর বউ হিসেবে অভিযোগ জানাতে পারে না। এ জায়গাটায় কিছু ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি।’

অভিযোগের বিষয়ে স্ত্রীর সাথে কোনো কথা হয়নি বলেও দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেছেন, ‘রেল মন্ত্রণালয়ের দায়িত্ব স্বচ্ছভাবে আমি পালনের চেষ্টা করেছি। কিন্তু এই ঘটনায় আমি বিব্রত।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ