শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে রয়েছেন।

শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দিবাগত রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রমেক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আহসান হাবীব বলেন, শনিবার দিনগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বলেন, মন্ত্রীর আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে।

ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ