শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মাওলানা ফোরকান ফয়জীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মুফতীয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ.-এর দৌহিত্র ও জামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফোরকান ফয়জীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা ৫ মিনিটে মেখল মাদরাসায় মাওলানা ফোরকান ফয়জীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের বড় ছেলে মুওলানা মুদ্দাসসিরের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন- হাটহাজারি মাদরাসার মুহতামিম আল্লামা ইয়াহইয়া, নায়েবে মুহতামিম মুফতি জসিম উদ্দিন, সখিপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানসহ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিল।

জানাজার পর মেখল মাদরাসার পাশে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল রাত ৯টা ২২ মিনিটে মাওলানা ফোরকান ফয়জী ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে মরহুমের ভাগিনা মাওলানা ইসমাঈল খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ