শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভোজ্য তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল হঠাৎকরে ভোজ্য তেল বিশেষকরে সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে সয়াবিন তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ শুক্রবার পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে ঈদের আগ থেকে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবনি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। এ সংকটের মধ্যেই হঠাৎকরে গতকাল সয়াবিন তেল দাম লিটার প্রতি ৩৮ টাকা বৃদ্ধি করে প্রতি লিটার ১৯৮ টাকা করা হয়েছে।

‘এখন ৫লিটারের এক বোতল তেলের দাম বেড়ে হয়েছে ৯৮৫টাকা। সয়াবিন তেলের সাথে পাম ওয়েলের দামও বাড়ানো হয়েছে। এক লিটার তেলের দাম এক লাফে ৩৮ টাকা বৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের বাজার আজ মুনাফালোভী সিন্ডিকেটের হাতে বন্দী। এভাবে ভোজ্য তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণের উপর মারাত্মক জুলুম। জনগণের উপর শোষন- জুলুম বন্ধ করতে হবে।’

খেলাফত মজলিসের নেতৃদ্বয় অবিলম্বে সয়াবিন তেল ও পাম সুপার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ