শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

কোভিড টিকা সংগ্রহে ২০ হাজার কোটি টাকা সাশ্রয়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।

বৃহস্পতিবার (৬ মে) রাতে কক্সবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অনেক মেধাবী। তারা যেভাবে চিকিৎসা করতে পারেন, অন্য দেশের চিকিৎসকরা তা পারেন না। চিকিৎসকরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এদেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।

ইনানীর হোটেল রয়েল টিউলিপ বিচ পার্লের সম্মেলন কক্ষে বাউস সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. অধ্যাপক এবিএম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সানাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ