শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হাজি সেলিম আইন মেনেই বিদেশ গিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন এবং আইন মেনেই আবার দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দণ্ডপ্রাপ্ত হাজি সেলিম কীভাবে বিদেশ গেলেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন। আইনগতভাবে যতটুকু প্রশ্ন আসে, হাইকোর্ট থেকে তার যে ইটা (রায়) করেছিলেন, সেগুলো তিনি সামনে রেখে গিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন হাইকোর্টের একটি ভারডিক্ট (রায়) হলে অফিশিয়ালি রায় চলে আসে। ভারডিক্ট হয়েছে কিন্তু অফিসিয়ালি সেটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গিয়েছেন। আবার ফিরেও এসেছেন।’

চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যায় ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন হাজি সেলিম। তবে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন তিনি।

২০২১ সালের ৯ মার্চ ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ