মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেফাকের মেধা তালিকায় জামেউল উলুমের ১১১ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় জামেউল উলুম মাদরাসা মিরপুর-১৪ সাফল্য অর্জন করেছে। সেই সাথে ধরে রেখেছে তাদের কৃতিত্বের ধারাবাহিকতা।

ফযীলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ ও হিফজুল কুরআন-এই পাঁচ মারহালায় মোট ২৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। যার মধ্যে ১১১ জনই মেধাতালিকায় স্থান লাভ করেছে। যা মোট অংশগ্রহণকারীর ৩৯ শতাংশ।

জামাতওয়ারী ফলাফল

ফযীলত মারহালায় অংশগ্রহণ করেছে মোট ৭১ জন। এরমধ্যে মেধাতালিকায় ৫ জন, মুমতায ১৮ জন আর প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩৫ জন।

সানাবিয়া উলইয়াতে অংশগ্রহণকারী ৬৮ জনের মধ্যে মেধাস্থান লাভ করেছে ১৪ জন, মুমতায ৩৭ জন ও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৪ জন।

মুতাওয়াসসিতায় অংশগ্রহণকারী ৭০ জন, মেধাতালিকায় ৩৯ জন, মুমতায ৫৭ জন ও প্রথম বিভাগে ১৩ জন।

ইবতিদাইয়্যাহ মারহালায় অংশগ্রহণকরী ৫৮ জনের ৪৮ জনই মেধাতালিকায় জায়গা করে নিয়েছে! মুমতায হয়েছে ৫৪ জন। আর বাকি ৪ জন জায়্যিদ জিদ্যান।

হিফজুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থী ১৮ জন, মেধাস্থান ৫ জন, মুমতায ১৫ জন ২ জন জায়্যিদ জিদ্যান আর ১ জন জায়্যিদ।

উল্লেখ্য, ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত জামেউল উলুম মাদরাসা দেশের একটি উল্লেখযোগ্য কওমি মাদরাসা। মনোরম পরিবেশে মক্তব, হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি উচ্চতর গবেষণা (ইফতা) বিভাগ এবং ইসলামী দাওয়াহ ও ইংরেজী ভাষা শিক্ষা বিভাগে পাঠদান চলমান রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ