সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

দীর্ঘ ২৫ বছর সেবা দিয়ে অবশেষে বন্ধ হলো অ্যালেক্সা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে অবশেষে বন্ধ হয়ে গেল অ্যামাজনের মালিকানাধীন জনপ্রিয় অ্যানালাইসিসভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডট কম।

গত রবিবার (১ মে) থেকে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অ্যালেক্সা ডটকম এক নোটিশের মাধ্যমে জানিয়েছে।

সেখানে বলা হয়, দুই দশকের অধিক সময় যাবত ডিজিটাল গ্রাহক খুঁজতে, তাদের কাছে পৌঁছাতে সাহায্য করার পর আমরা অবসরে গেলাম। এই দীর্ঘ সময়ে বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড রিসার্চসহ আরও অনেক কিছুর জন্য আমাদেরকে বেছে নেওয়ায় আপনাদের আন্তরিক ধন্যবাদ।

উল্লেখ্য, ডিজিটাল এই সময়ে অ্যালেক্সা ডটকম বর্তমানে সকল ইন্টারনেট গ্রাহকের কাছেই বেশ পরিচিত। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যেত এই অ্যালেক্সার মাধ্যমে। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন সাইটের র‌্যাংক কতো; তাও এই অ্যালেক্সাতে দেখা যেত।

বর্তমানে অ্যালেক্সা তাদের এই কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এখন থেকে আর সেই সুযোগ থাকছে না। সূত্র: অ্যালেক্সা ডটকম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ