শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

রাজধানীর কারওয়ান বাজার থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববারের এ অভিযানে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, কারওয়ান বাজারে বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি পাইকারি দোকান থেকে কয়েকদিন ধরে বলা হচ্ছিল, সয়াবিন তেল নেই। গতকাল ওই দোকানে অভিযান চালিয়ে দুই হাজার লিটার মজুদ তেল জব্দ করা হয়।

মনজুর মোহাম্মদ বলেন, ‘গত কয়েকদিনে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েতেল মজুদ করার দায়ে বেশ কয়েকজন পাইকারি বিক্রেতা ও ডিলারকে শাস্তি দেয়া হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন পাইকারি দোকান থেকেও মজুদ তেল জব্দের কথা জানিয়ে ভোক্তা অধিকার পরিচালক বলেন, ‘আমরা আশঙ্কা করছি ডিলার ও পাইকারি বিক্রেতারা তেলের মজুদ করছেন। আমরা এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেব।’

এধরনের দোকানগুলোকে এক মাসের জন্য বন্ধ রাখা হবে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্চের প্রথমে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলে দেশে ভোজ্যতেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। কোথাও কোথাও খোলা সয়াবিনের দাম ২০০ টাকাও নেয়া হয়। তখনও অনেক এলাকার অনেক দোকানে তেল পাওয়া যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ