শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

গরমে মুসল্লিদের স্বস্তি দিতে জাতীয় ঈদগাহে ৭০০ পাখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র গরমের মধ্যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের স্বস্তি দিতে ৭০০ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে।

ঈদগাহের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে গিয়ে রাজধানীর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার এ কথা জানান।

তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টয় জাতীয় ঈদগাহে হবে ঈদের প্রধান জামাত। এবার মাঠে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মাঠের প্রস্তুতি চলছে এক মাস আগ থেকে। গত ৫ এপ্রিল থেকে এই মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে।

বৃষ্টির কথা ভেবে টানানো হয়েছে তেরপল, মাঠজুড়ে বিছানো হয়েছে গালিচা। অজুর ব্যবস্থাসহ মোবাইল টয়লেট থাকছে।

ওসি মওদুত বলেন, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক ব্যবস্থা রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ হাজার বর্গমিটারের এই মাঠে ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। নারীদের জন্যেও নামাজ ব্যবস্থা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ