শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এতেকাফ অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এতেকাফ অবস্থায় অসুস্থ হয়ে মজিবর রহমান ওরফে মজিদ (৭২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ঈদগাহ মাঠ জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মজিবর রহমান চরভুরুঙ্গামারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। স্বাধীনতা যুদ্ধের আগে সনাতন ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নতুনহাট ঈদগাহ মাঠ জামে মসজিদে ১০ দিনের এতেকাফে ছিলেন মজিবর রহমান। আজ সকালে শ্বাসকষ্টজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নিজ বাড়িতে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

মজিবর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

চর ভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, মজিবর রহমান তাবলিগ করতেন। তিনি পুরো মাসজুড়ে রোজা ছিলেন। এতেকাফের শেষ দিনে অসুস্থ হয়ে তিনি মারা যান। বিকেল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ