শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঈদের দিন সকালেই বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (০৩ মে)। ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঈদের আগের দিন সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির  ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানিয়েছেন।

তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তরিকুল নেওয়াজ কবির।

আবহাওয়া পর্যবেক্ষণকারী আকুওয়েদার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বায়তুল মোকাররমে নির্ধারিত ৫টি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ