শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

যাচাই করে চাঁদ দেখার সংবাদ জানানোর আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ২৯ রমজান দেশের কোথাও চাঁদ দেখা গেলে তাৎক্ষনিক যাচাই করে প্রত্যক্ষদর্শী এবং কমপক্ষে দুই জনের স্বাক্ষ্যগ্রহণপূর্বক তা জানানোর আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ।

চরমোনাই পীরের পক্ষে তার অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলার বরাতে সোস্যাল মিডিয়ায় এই আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় প্রকাশিত এই আহ্বানে বলা হয়েছে, বাংলাদেশ মুজাহিদ কমিটির সকল বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখাকে নির্দেশনা দেয়া যাচ্ছে যে, ২৯ রমজান দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনা গেলে তাৎক্ষনিক যাচাইপূর্বক প্রত্যক্ষদর্শী এবং কমপক্ষে দুই জনের স্বাক্ষ্যগ্রহণপূর্বক বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর দপ্তরে 017-110-50691/ 016-222-55522 নম্বরে দ্রুত সংবাদ জানাবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ