মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে পরীক্ষার্থীদের সুসংবাদ জানাল বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বহুল প্রত্যাশিত রেজাল্ট প্রকাশের পর সার্ভার বিভ্রাটে পড়তে হয় বেফাক পরীক্ষার্থীদের। গতকাল ৩০ এপ্রিল (শনিবার) রেজাল্ট প্রকাশের পর থেকে আজ দিনের অনেকটা সময় ধরে বেফাকের ওয়েবসাইট কাজ করছিল না। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি মাথায় নিয়ে সমস্যা সামাধান করেছে বেফাক কর্তৃপক্ষ। এবং সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তবে এখন থেকে পরীক্ষার ফলাফল বেফাকের রেজাল্ট পেইজ www.wifaqresult.com এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে মাদরাসাওয়ারী ফলাফল পাওয়া যাবে সুসংবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি জানার পর আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি এখন থেকে  ওয়েবসাইটে রেজাল্ট দেখতে আর সমস্যা হবে না।

এদিকে আজ (১ মে) রবিবার দুপুরে বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়েরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট পেইজ (অনলাইন সংস্করণ) দেখতে সমস্যা হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ বলা হয়েছে, এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বর্তমানে পরীক্ষার ফলাফল বেফাকের রেজাল্ট পেইজ www.wifaqresult.com এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে মাদরাসাওয়ারী ফলাফল পাওয়া যাবে। উপরিউক্ত পরিস্থিতি মােকাবেলায় সকলের নিকট দু’আ কামনা করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ