শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আবুল মাল আবদুল মুহিতের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের শেষ জানাজা সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ মে) বেলা ২ টা ১৮ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

পৌনে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট-২ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেট কেন্দ্রীয় আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ।

জানাজা শেষে নগরের রায়নগরের বিখ্যাত ডেপুটি বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাবা মরহুম অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের অর্থনীতিকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া বহুমাত্রিক এই মানুষটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ