শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বেফাক পরীক্ষায় বাইতুল উলুম ঢালকানগর মাদরাসা ঈর্ষণীয় সাফল্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় শুরু থেকেই রাজধানীর বাইতুল উলুম ঢালকানগর মাদরাসা ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে।

১৪৪৩ হিজরী শিক্ষাবর্ষে ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

এবার কিতাব বিভাগে সর্বমোট ১০২ জন ছাত্রের মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছে ৬৭ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৯৫ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৭ জন।

এ বিষয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মাদ্রাসা বাইতুল উলুম ঢালকা নগরের পরিচালক মুফতি জাফর আহমদ বলেছেন, আমাদের ছাত্ররা প্রতি বছরের ন্যায় এ বছরও মেধার সাক্ষরতা রেখেছে। ভবিষ্যতে ছাত্রদের তালিম তরবিয়তে আরও মজবুতি হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিভা দেখে আমি বিস্মিত হই প্রতিনিয়ত। ছাত্ররা পড়তে পড়তে অসুস্থ হয়ে যায়, এরপরও তারা মেহনত চালিয়ে যায়, এমন অসংখ্য নজির আমার চোখের সামনে বিদ্যমান।

শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি ছাত্রদের তায়লিম তরবিয়তের পাশাপাশি সমসাময়িক শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব রাখতে হবে মন্তব্য করেছেন।

বিস্তারিত ফলাফল :

ফযীলত : পরীক্ষার্থী : ২৬ জন।
মেধা তালিকা : ২য় (২ জন) ও ৩য় (২ জন) স্থান অর্জনকারীসহ মোট ২৫ জন, মুমতায : ২৬ জন।

সানাবিয়া উলইয়া : পরীক্ষার্থী ৩৮ জন, মেধাতালিকা : ২১ জন,
মুমতায : ৩৭ জন, জায়্যিদ জিদ্দান: ১ জন।

মুতাওয়াসসিতাহ : পরীক্ষার্থী : ২৫ জন, মেধা তালিকা : ১৫ জন, মুমতায : ২৩ জন, জায়্যিদ জিদ্দান : ২ জন।

ইবতিদাইয়্যাহ : পরীক্ষার্থী : ১৩ জন, মেধাতালিকা : ৬ জন, মুমতায : ৯ জন, জায়্যিদ জিদ্দান : ৪ জন।

হিফযুল কুরআন : পরীক্ষার্থী : ২৭ জন, মেধাতালিকা : ২য় স্থান অর্জনকারী ১ জন এবং ৩য় স্থান অর্জনকারী ২ জন, মুমতায : ২১ জন, জায়্যিদ জিদ্দান : ৫ জন, জায়্যিদ : ১ জন।

সর্বমোট মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে ৭০ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ