শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শাহবাজ সরকারের বিরুদ্ধে মসজিদে নববী চত্বরে চোর-গাদ্দার শ্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে গেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সফরে গতকাল তিনি মদিনায় পৌঁছান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার সীমানায় পৌঁছলে সেখানে উপস্থিত অনেকেই তার বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কিছু লোক মরিয়ম আওরঙ্গজেব ও শাজিন বুগতিকে ঘিরে ধরে তাদের বিরুদ্ধে চোর ও গাদ্দার বলে বলে শ্লোগান দিচ্ছে এবং ভিডিও তৈরি করছে।

পিটিআই-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে এবং তাতে লেখা হয়েছে, 'আমদানি করা সরকারের প্রতিনিধিরা বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারেন, 'চোর' ও 'দেশদ্রোহী' স্লোগান দিয়ে সর্বত্র তাদের স্বাগত জানানো হবে।

সৌদি সফরে মসজিদে নববীতে শাহবাজ শরীফকে ঘিরে এমন স্লোগানের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শাহবাজ শরিফের সঙ্গে এই সফরে রয়েছেন এমকিউএমের খালিদ মকবুল সিদ্দিকী, ফেডারেল মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, শাহ জাইন বুগতি, চৌধুরী সালিক হুসেন, খাজা আসিফ, মুফতাহ ইসমাইল, মরিয়ম আওরঙ্গজেব, খাজা আসিফ এবং এমএনএ মহসিন দাওয়ার। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ব্যক্তিগত চার সহকারীও রয়েছেন।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ