শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নাহিদ হ*ত্যায় পাঁচ শিক্ষার্থীর ২ দিনের রিমা*ন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউমার্কেটে সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখনো পলাতক এ মামলার অন্যতম অভিযুক্ত ইমন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারকৃতরা হলো কাইয়ুম, পলাশ, ইরফান, ফয়সাল ও জুনায়েদ।

তবে নাহিদকে কোপানো ইমন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন তাদের সবার হাতে অস্ত্র ছিলো। তিনি বলেন, নিহত নাহিদের শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর ক্ষত পাওয়া গেছে।

এছাড়া এ ঘটনায় যারা অস্ত্রসহ ছিল তাদেরও গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানান, সংঘর্ষের সময় একটি মহল গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করে। এসময় হকারদেরও উসকে দেয়া হয়। ওই চক্রটির ঢাকা অচল করার পরিকল্পনা ছিলো বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ