শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার সাভারে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সঞ্চালন পাইপ লাইনে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করার জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম।

এ ব্যাপারে তিনি জানান, পেট্রোবাংলার জারিকৃত শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য জোবিঅ-সাভার আওতাধীন সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটির ওই সময়টাতে গ্যাস ব্যবহারের চাপ অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক কম থাকে। তাই পাইপ লাইনগুলোর সংস্কারে কাজ করাটা সহজ হয়। এইজন্য সবদিক বিবেচনা করে সঞ্চালন পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওই সময়টিকে নির্ধারণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ