রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ঈদের ছুটিজুড়ে বৃষ্টিপাতের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাপপ্রবাহ প্রশমিত হয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এক্ষেত্রে ঈদের ছুটির পুরোটা জুড়েই কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৯ এপ্রিল থেকে সারাদেশেই কালবৈশাখী ঝড় হবে। ঢাকাতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থা থাকবে আগামী ৪ মে পর্যন্ত।

গত ২২ এপ্রিল থেকে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। ২৪ ও ২৫ এপ্রিল সেটা ৪১ ডিগ্রিতে উঠে যায়। চলতি বছর এপ্রিলে গত আট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয় গত ১৫ এপ্রিল, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সেই তাপপ্রবাহ কেটে গেলে এক সপ্তাহ দেশব্যাপী গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও ফের ২২ এপ্রিল থেকে শুরু হয় তাপপ্রবাহ, যা এখনো দেশের চারটি বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে।

একে তো তাপপ্রবাহ তারওপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। ফলে পর্যাপ্ত বাতাস থাকলেও গরম অনুভূতি বেড়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, গ্রীষ্মকালে সূর্য সরাসরি মাথার উপরে থাকে। বর্তমানে সূর্য বাংলাদেশের ওপর খাড়াভাবে কিরণ দিচ্ছে। ফলে তাপমাত্রা এমনিতেই বেশি। এর মধ্যে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯২ শতাংশ। ফলে শরীরের ঘাম বাতাস টেনে নিতে পারছে না। এজন্য শরীর স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। আর তাপটা বেরিয়ে যেতে পারছে না। তাই গরম আরো বেশি অনুভূত হচ্ছে।

২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ভারী বর্ষণের কোনো আভাস নেই। তবে কালবৈশাখী ঝড় হবে দেশব্যাপী। আর সেটা হবে অস্থায়ীভাবে। এক্ষেত্রে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি হবে। এজন্য স্থায়ী বৃষ্টিপাত না হলেও কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ