শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সড়ক দুর্ঘটনায় গো*য়েন্দা সংস্থার দুই সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটি শহরে ত সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটর সাইকেল আরোহীর নাম আবু দাউদ (২৮) ও ঈসা রুহুলুল্লাহ (২৫) বলে জানা গেছে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদির দিকে যাচ্ছিল; যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় তারা একটি (সিএনজি) অটোরিক্সা ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি পাহাড়িকা বাস ধাক্কা মেরে চলে যায়, এসময় বাইকসহ দুই আরোহী রাস্তায় পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার বিষয় বিস্তারিত জেনে তিনি পরে জানাবেন। নিহত দুই জনই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ