সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বয়স্ক হওয়ায় ইমামের সঙ্গে ওঠবস করতে পারি না, করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি একজন বয়স্ক মানুষ। ইমামের একেবারে সাথে সাথে উঠা-বসা করতে অনেক কষ্ট হয়। তাই অনেকসময়

রুকু-সিজদার তাসবীহ তিন বার পড়ার আগেই ইমাম সাহেব তাকবীর বলে উঠে যান। এমতাবস্থায় আমি কি তাসবীহ তিন বার পূর্ণ করে উঠব নাকি তিন বার পূর্ণ না হলেও ইমাম সাহেব তাকবীর বললে উঠে যাব?

উত্তর ইমামের অনুসরণ করা ওয়াজিব এবং রুকু-সিজদার তাসবীহ সুন্নত। তাই প্রশ্নোক্ত অবস্থায় আপনি রুকু-সিজদার তাসবীহ তিন বার পড়তে না পারলেও ইমামের সাথেই উঠতে চেষ্টা করবেন। আর ইমামের তাকবীরের আওয়াজ শোনামাত্র রুকু-সিজদার জন্য যেতে শুরু করবেন। এক্ষেত্রে তাসবীহর সংখ্যা পূর্ণ করার প্রয়োজন নেই।

-আলমুহীতুল বুরহানী ২/১৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০; আলবাহরুর রায়েক ১/৩১৬; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী পৃ. ১৬৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ