বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

টুইটার কিনলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শেষ পর্যন্ত টুইটার কিনলেন ধনকুবের ইলন মাস্ক। ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পরিষদ।

বেশ কিছুদিন কথা চালাচালির পর গতকাল সোমবার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে। এই প্রস্তাবের কঠোর সমালোচনা করলেও ১৩ দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করে বোর্ড।

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত নাম ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিও তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয়, বিশেষ করে টুইটারে। সেখানে ৮ কোটি ৪২ লাখের বেশি অনুসারী তাঁর। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর কোনো অ্যাকাউন্ট নেই।

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো নিয়ে তিনি বেশ সচেতন। ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলো শক্তিশালী করা, টুইটারকে আরো বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়ে টুইটারকে কিনে নিলেন ইলন মাস্ক।

বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী মাস্ক গতকাল সোমবার সেই টুইটারে লাভ চিহ্ন দিয়ে ‘ইয়েস’ কথাটি লিখলেন, তখন আর কারো বুঝতে বাকি নেই, টুইটারের মালিক এখন কে?

দুই সপ্তাহেরও কম সময় আগে টুইটার কেনার প্রস্তাব দেন ইলন। শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার হিসাবে মোট ৪০ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে চান টুইটার। বলেন এই দামই চূড়ান্ত। ইলন আরো জানান টুইটার তাঁর প্রস্তাবে রাজি না হলে কোম্পানিতে থাকা তাঁর শেয়ার নিয়ে তিনি আবারো চিন্তা করবেন।

এমন মন্তব্য ও পদক্ষেপের কঠোর সমালোচনা করে টুইটারের বোর্ড অব ট্রাস্টি। ইলন মাস্ক জিম্মি করে হুমকির মুখে টুইটারের মালিকানা নিতে চাচ্ছেন বলে অভিযোগ করে টুইটার। তবে ইলন বলেন, হুমকি নয়, টুইটারে শেয়ারহোল্ডার হয়ে থাকা তাঁর জন্য অলাভজনক।

প্রতিষ্ঠানটির ৯ শতাংশ শেয়ারের মালিক ও সবচেয়ে বড় শেয়ার হোল্ডারও ইলন মাস্ক। এর আগে টুইটারের বোর্ড সদস্য হওয়ার প্রস্তাবও দেয়া হয় তাঁকে। তবে বোর্ড অব ট্রাস্টিতে যোগ দিলে ১৪ দশমিক ৯ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন না। তাই এই প্রস্তাবে না করে দেন ইলন।

মাস্ক বলছেন, টুইটারের এখনো অফুরন্ত সম্ভাবনা আছে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠার শুরুতে যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল তা থেকে অনেকটাই সরে এসেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের বিশাল পরিবর্তন প্রয়োজন যা তাঁর মাধ্যমেই সম্ভব। এরই মধ্যে বেশ কিছু পরিবর্তনের কথাও জানিয়েছেন ইলন।

ইলন শেয়ার কেনার পর এক লাফে টুইটারের শেয়ারের দাম ৫ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৪৮ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ